বালিয়াডাঙ্গীতে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে রংপুর বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ সাইফুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ


সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের কর্মকতা জনপ্রতিনিধি গণমাধ্যমকমী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রংপুর  বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান। বুধবার বিকেল ৩ টার সময় বালিয়াডাঙ্গী  উপজেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রাধান অথীতি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার জনাব মোঃ হাবিবুর রহমান ও ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মোঃ মাহবুবুর রহমান, ও উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় আফসানা কাওছার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় সংখিপ্ত বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,উপজেলা ভাইস চেয়ারম্যান,উপজেলা কৃষি কর্মকর্তা ,প্রানীসম্পদ কর্মকর্তা , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা , উপজেলা প্রকৌশলী , উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা, উপজেলা ইউনিয়ন পরিষদের এর চেয়ারম্যান গণ 
 সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বলেন, সরকারি কর্মকতার্-কর্মচারীরা জনগণের সেবক। তাই তৃণমূলে জনগণকে সকল সেবা পৌঁছে দেওয়া তাদের দ্বায়িত্ব

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সাইফুল ইসলাম