রাজশাহী মোহনপুর ধূরইল বাজারে বিএনপির ৩১ দফা রুপরেখার লিফলেট বিতরণ করেন রায়হান
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ই ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ধূরইল বাজারের পথযাত্রী,বিভিন্ন দোকান,চা-স্টলে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান। লিফলেট বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক বিএনপির ইউনিয়ন সভাপতি হারেচ আলী, পরিচালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবিব।

উক্ত লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ গিয়াস উদ্দিন, শ্রমিক দলের সদস্য সচিব করিম মন্ডল, বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম,আলাউদ্দিন মাস্টার,জোনাব আলী, প্রভাষক জাহাঙ্গীর আলম, বাদশা,আব্দুল হান্নান,রামকৃষ্ণ, শীতেন, সুলতান,বাবু, আলম, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হুদা, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নয়ন আলম শাহ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফয়সাল মাহমুদ কিরন, উপজেলা যুবনেতা রতন, ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা মুন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম হিরো সহ উপজেলা ও ইউনিয়নের ৪নং মৌগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস মৌগাছি ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন