রাজশাহীর মোহনপুর উপজেলায় অমর ২১শে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় অমর ২১শে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন উপজেলা প্রশাসন। প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং পরে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,বীর মুক্তি যোদ্ধা, বাংলাদেশ পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, সরকারি ডিগ্রি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দলিল লেখক সমিতি, মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব, পরে সকাল ১০,০০ টার সময় উপজেলা হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এই বিভাগে আরো পড়ুন পুঠিয়ায় প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বিএনএফ ও লফস এর শ্রদ্ধা নিবেদন একুশের অমর চেতনায় বাঘায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর আমীর জি,এ,এম অধ্যাপক আব্দুল আওয়াল, নায়েবে আমীর আবুল কালাম আজাদ, কৃষি অফিসার কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম, প্রকল্প বাস্তবায়ন অফিসার তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, আইসিটি অফিসার শাহিদা খাতুন, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) শাহাজান আলী।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন