ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে কবিরুল ইসলাম নামের একজন ছাত্রকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে কবিরুল ইসলাম নামের একজন ছাত্রকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ভূল্লী বাজারে কবিরুল ইসলাম নামের একজন ছাত্রকে দেশিয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে,দুর্বৃত্তরা। আহত ছাত্রের বাসা আরাজি কেশুরবাড়ী । আহত কবিরুল ইসলাম গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়, ঠাকুরগাঁওয়ের কোর্ট চত্বরে চোখে গুলিবদ্ধ হয়। চোখের চিকিৎসা করাতে ঢাকায় যায়। চিকিৎসা শেষ গতকাল রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আজ সকালে আনুমানিক ৫.৩০ হানিফ বাস থেকে ভূল্লীতে নামেন।নামা মাত্রাই ৪/৫জন দুর্বৃত্তরা এসে তাকে কুপিয়ে আহত করে।পরে এলাকার মানুষ টের পেলে দুর্বৃত্তরা কবিরুল ইসলাম কে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন কবিরুল ইসলাম কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম