আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যা পীঠে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত

আব্দুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যা পীঠে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার চঘোরিয়ায় ২৫ইং ফেব্রুয়ারী মঙ্গলবার, দিন ব্যাপী,আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৫ইং অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে অএ স্কুলের প্রধান শিক্ষক মো: কাইয়ূম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছা:ফারজানা ইয়াসমিন উপজেলা নির্বাহী অফিসার শিবপুর নরসিংদী, বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ আফজাল হোসাইন অফিসার ইনচার্জ শিবপুর মডেল থানা, মো: আলতাব হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিবপুর নরসিংদী প্রমুখ। এছাড়া শিক্ষক, শিক্ষাথী,অভিভাবক, এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ অনুষ্ঠানটি উপভোগ করেন। ক্রীড়া অনুষ্ঠান শেষে, কৃতিত্ব অর্জন কারী শিক্ষাথীদের হাতে পুরস্কার তুলে দেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ও অতিথি বৃন্দরা।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন

  •