কেশবপুরে বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কেশবপুরে বিএনপির আয়োজনে ইফতার  মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুরে ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির আলোকে পবিত্র মাহে রমজান মাসের ৮ রমজান কেশবপুর উপজেলার ৫নং মঙ্গলকোট ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ওই ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ মার্চ-২৫) বিকেলে চুয়াডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা মাঠে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ সরদার ও সাধারণ সম্পাদক ইউসুফ আলি'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, দপ্তর সম্পাদক ফারুক খান, কেশবপুর থানা বিএনপির তাতী/মৎস্য বিষয়ক সম্পাদক ও ৫নং মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য কামরুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা, ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজ-সহ অত্র ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহাফিলে উপস্থিত ছিলেন। ইফতার মাহাফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, চুয়াডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মোঃ আবু নাঈম।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ