পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন আরএমপির পুলিশ কমিশনার

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন আরএমপির পুলিশ কমিশনার
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

আজ ৯ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ বিকেল ৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় সহকারী পুলিশ কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত ইন্সপেক্টর মো: ফারুক হোসেনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ কমিশনারকে উষ্ণ অভিনন্দন জানান ও তার ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।র‌্যাংক ব্যাজ পরানোর সময় উপস্থিত ছিলেন আরএমপি’র বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন