মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে একজন ব্যবসায়ীকে জরিমানা

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে একজন ব্যবসায়ীকে জরিমানা
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

রবিবার(৯ মার্চ)উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মৌলভীবাজারে সহকারী উপজেলা কমিশনার(ভূমি) মো.সজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মুদি দোকান,কাঁচা বাজার,মাছ বাজার ও ইফতারীর দোকানগুলোতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ। এ সময় অপরিষ্কার পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করায় একজন দোকানদারকে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং বাজার পরিচালনা কমিটি ও সকল দোকানদারদেরকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্যে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা প্রশাসন।

বাজার মনিটরিংয়ে জানা যায়,উক্ত বাজারের ব্যবসায়ীরা আলু ২০-২৫ টাকা কেজি,বেগুন কেজি ৩০-৪০ টাকা,কাঁচা মরিচ কেজি ৩০-৩৫ টাকা, শিম- ৩০-৩৫ টাকা কেজি, লেবু হালি- ৪৫ টাকা, গরুর দুধ-১২০ টাকা লিটার, খোলা ভোজ্য সয়াবিন তেল- ১৯০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল- ১৮০ টাকা লিটার দরে বিক্রি করছে। বাজার মনিটরিং অভিযান ও ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এম.এইচ পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,বাজার কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক-সহ অন্যান্য সদস্যবৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম