মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময় সভা অনুুষ্ঠিত

মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময় সভা অনুুষ্ঠিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী(নরসিংদী) প্রতিনিধিঃ

আসন্ন ১১ ই মে ২য় ধাপে মনোহরদী উপজেলা নির্বাচন অনুুষ্ঠিত হতে যাচ্ছে।সে উপলক্ষ্যে রবিবার(৩ মার্চ)রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অবস্থিত ডোমনমারা মাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বড়চাপা ইউনিয়ন আদর্শ ডিগ্রী কলেজের অধ্যাপক মোঃনজরুল ইসলাম এর সভাপতিত্বে খিদিরপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আশরাফুল আলম কিরণ এর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ষাটের দশকের তূখোড় ছাত্রনেতা,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি,উত্তর অঞ্চলের কৃতিসন্তান,শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোদ্ধা,আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী এড.মু.ফজলুল হক।প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি চেয়ারম্যান প্রার্থী হতে সকলের মতামত জানতে চাইলে,উপস্থিত সকলে উনার পক্ষে নির্দ্বিধায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এরপর তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতিহাস তুলে ধরে মনোহরদী উপজেলা তথা উত্তর অঞ্চলের উন্নয়নের স্বার্থে উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগীতা ও মূল্যবান ভোট প্রার্থনা করেন।এ সময় মনোহরদী উপজেলা কৃষকলীগের সংগ্রামী সভাপতি,মোঃরমজান আলী,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা মোঃরমিজ উদ্দীন মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নরসিংদী জজ কোর্টের এপিপি,এড.ফখরুজ্জামান শ্যামল,বড়চাপা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নরসিংদী জজ কোর্টের এপিপি এড.হাবীবুর রহমান তৌহিদ,চরমান্দালীয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,মোঃরিপন মিয়া,খিদিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,মাহবুবুর রহমান জামিল,মনোহরদী উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও নারায়ানপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃরফিকুল ইসলাম সরকার,খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি,আব্দুস সালাম খোকন পাঠান সহ খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ,সহযোগী সংগঠন, এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং  সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম