জুলাই গণঅভ্যুত্থানে দিনাজপুর জেলার আহত যোদ্ধাদের মাঝে" স্বাস্থ্য কার্ড " বিতরন করা হয়

জুলাই গণঅভ্যুত্থানে দিনাজপুর জেলার আহত যোদ্ধাদের মাঝে
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

১ এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার সকাল ১১টায় জুলাই গণঅভ্যুত্থানে দিনাজপুর জেলার আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় হতে প্রদত্ত " স্বাস্থ্য কার্ড " বিতরন করা হয়। স্থান: জেলা প্রশাসক কার্যালয়,দিনাজপুর। সার্বিক তত্ত্বাবধানে : দিনাজপুর জেলার সুযোগ্য সিভিল সার্জন মহোদয় জনাব ডা: মোঃ আসিফ ফেরদৌস। সভাপতিত্ব করেন : দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জনাব মোঃ রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মহোদয়,এনডিসি মহোদয়,মেডিকেল অফিসার (সিএস) মহোদয় , সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মহোদয় সহ আরো অনেকে। এসময় উপস্থিত প্রায় ৭০ জন আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরন করা হয়। বাকি আহত যোদ্ধাদের স্বাস্থ্য কার্ড আগামী ০৬/০৪/২০২৫ তারিখ হতে সিভিল সার্জন কার্যালয়, দিনাজপুর হতে বিতরণ করা হবে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান