রানীর বন্দরে তাওহীদ জনতার আহ্বানে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
ফিলিস্তিনির আহবানে সারাবিশ্বে একদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ আছর দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলা রাণীর বন্দরে তাওহীদ জনতার আহ্বানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় মাসজিদের ঈমাম ও খতিব গন। বক্তব্যে বক্তারা বলেন, "ফিলিস্তিনের গণহত্যার জাতিসংঘ নিশ্চুপ কেন? তরা তিব্র নিন্দা জানিয়ে এবং অনতিবিলম্ব হামলা বন্ধের আহবান জানান এবংফিলিস্তিনের জনগণের প্রতি সমবেদনা ও দোয়া কামনার মধ্য দিয়ে সমাপ্তি করেন। বক্তব্য রাখেন মাওলানা রবিউল ইসলাম, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ ও খতীব মোঃ আতিউর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসাইন। দিনাজপুর সদর, বিরগন্জ,চিরিরবন্দর,খানসমা,বিরোল,ঠাকুরগাঁও, নীলফামারীতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান