বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর কলেজ গেইটে উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা-আবু ছালেক রিকাবদার এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ এপ্রিল সোমবার শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ তোফাজ্জল হোসেন মাষ্টার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ মনজুর এলাহী ও অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন