টেকনাফে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শ্রমিক দিবস পালিত

টেকনাফে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশ্ব শ্রমিক দিবস পালিত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস(১ লা মে দিবস) পালন করা হয়েছে। ১ লা মে বৃহস্পতিবার জুহুরের নামাজের পর এই উপলক্ষে  এক বর্ণাঢ্য কর্মসূচী টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মুহাম্মদ জায়নত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নামাজের পরপরই শ্রমিকদের ন্যায্যদাবী আদায়ের লক্ষ্যে মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে একটি বিশাল র‍্যালী হ্নীলা বাসস্টেশনের প্রধান প্রধান  সড়ক  প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার সভাপতি মাওঃ রফিক উল্লাহ। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতাও বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ সরওয়ার কামাল সিকদার,হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ ইব্রাহীম মাহমুদ, হ্নীলা ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওঃ আবছার কামাল, হোয়াইক্যং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বুল বুল সরওয়ার আনোয়ারী,জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোছাইন প্রমূখ।

বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন,মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে ট্রেড ইউনিয়ন গঠন, ন্যায্য অধিকার সমপন্ন নিয়মনীতির বাস্তবায়ন,শ্রমিকদের সর্বক্ষেত্রে সম মর্যাদা প্রদান,সকল পণ্যসামগ্রী শ্রমজীবিদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা সহ সকল প্রকার শ্রমজীবীদের প্রতি সহানুভূতি প্রদর্শন, সর্বোপরি ইসলামীশ্রমনীতি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতে হাত রেখে সবাই কে এগিয়ে যেতে হবে বলে আহবান জানান।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক