মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে চালক নিহত
দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শাহিন নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে মনোহরদী উপজেলার চঙ্গভাঙ্গা এলাকায় একটি কালভার্টের ওপর এ দুর্ঘটনা ঘটে। মনোহরদী থানার উপ পরিদর্শক মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মো. শাহিন (৩৫) মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দি গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে । পুলিশ ও স্থানীয়ারা জানায়, নরসিংদী থেকে মনোহরদীর হাতিরদিয়া অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে শাহিন গুরুতর আহত হন। তাকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্ঘটনা সম্পর্কিত আইনগত প্রক্রিয়া চলমান।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম