নড়াইলে ডিবির ওসি শাহাদারা খান'র নেতৃত্বে অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা পুলিশ সুপার'র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান (মঙ্গলবার ৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম,) এর তত্ত্বাবধানে এসআই মো: অহিদুর রহমান, এএসআই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্সসহ সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড ভওয়াখালী গ্রামস্থ ভওয়াখালী ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় টু বাহিরডাঙ্গা গাঁমী পাঁকা রাস্তার উপর থেকে ধৃত আসামি মো: কাজেম মোল্লা ওরফে কাদের মোল্লা (৩২) পিতা: মো: এলাহী মোল্লা, সাং-ভওয়াখালী থানা-নড়াইল সদর, জেলা- নড়াইল এর দখল হইতে একশ গ্রাম গাঁজাসহ (মন্গবার ৬ মে) রাতে উদ্ধার পূর্বক জব্দ করা হয় । এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল রায়