কেশবপুরের মঙ্গলকোট কমিউনিটি ক্লিনিকে দুর্ধর্ষ চুরি হয়েছে

কেশবপুরের মঙ্গলকোট কমিউনিটি ক্লিনিকে  দুর্ধর্ষ চুরি হয়েছে
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধি:

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট কমিউনিটি ক্লিনিকে (১ নং ওয়ার্ড) দুর্ধর্ষ চুরি হয়েছে। রোববার (১৩ এপ্রিল-২৬) রাতে ক্লিনিকের দরজার তালা ভেঙ্গে চোরেরা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ক্লিনিকে দায়িত্বরত সি এইচ সি পি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার খাদিজা পারভীন জানান, রোববার বিকেল ৩ টা থেকে রাত ৯ টার মধ্যে চোরেরা তালা ভেঙ্গে মোটর ১ টি, সিলিং ফ্যান ২ টি, সোলারের ব্যাটারী ১৪ ওয়াট ১ টি, ওয়েট মেশিন ১ টি, ডায়াবেটিস মেশিন ১ টি, নেবুলাইজার মেশিন ১ টি, নগদ তিন হাজার টাকা। কেশবপুর থান পুলিশ এস আই সাইমুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্লিনিকে দায়িত্বরত সি এইচ সি পি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার খাদিজা পারভীন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ