হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
"মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ -২০২৫ উদযাপন করা হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আহাম্মদ মোফাচ্ছের। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহার সুলতানার সভাপতিত্বে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার, পোষ্টার দিলরুবা আক্তার,হোমনা উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, প্রধান শিক্ষক খাইরুন্নেছা,হালিমা বেগম, মো. কাজল, অঞ্জনা সূত্রধর প্রমুখ। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তৃতা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ