এসএসসিতে এক বিষয়ে ফেল , আলমডাঙ্গায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসিতে এক বিষয়ে ফেল , আলমডাঙ্গায় শিক্ষার্থীর আত্মহত্যা
ছবিঃ রানা

দৈনিক বিজয় নিউজ আলমডাঙ্গা প্রতিনিধিঃ 

আলমডাঙ্গা পৌরসভার আনন্দধাম হাউসপুর এলাকায় এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করার কারণে নুপুর কর্মকার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার সময় তিনি নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন। নুপুর কর্মকার আলমডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা খোকা কর্মকারের মেয়ে। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০২৬ সালের এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন। তিনি মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান , নুপুর মেধাবী ছাত্রী ছিলেন। মঙ্গলবার ফল প্রকাশের পর ইংরেজিতে ফেল দেখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গত দুই দিন ঘর থেকে বের হননি। বুধবার বিকেলে ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় পরিবার দরজা ভেঙে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নুপুরের বাবা খোকা কর্মকার জানান , এসএসসিতে ফেল করায় গত দুদিন ধরে নুপুর মানসিকভাবে অস্থির ছিল। বুধবার বিকেলে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আলমডাঙ্গা থানার (ওসি) বাণী ইসরাইল জানান , এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ রানা