নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে মারধর করার কারণে ছাত্রদলের তিন নেতা গ্রেফতার

নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তাকে মারধর করার কারণে ছাত্রদলের তিন নেতা গ্রেফতার
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশে সাবেক সেনা কর্মকর্তার উপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের তিন ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে নরসিংদীর র‍্যাব-১১। গতকাল ১২ ইং মে সোমবার রাতে কক্সবাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ১৩ ইং মে, মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর র‍্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেফতারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ। এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ মোজাম্মেল হক।এদিকে ছাত্রদলের তিন নেতা গ্রেফতারের প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন