পাবনায় টিএমএসএস'র ঋণ গ্রহিতাদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

পাবনায় টিএমএসএস'র ঋণ গ্রহিতাদের সাথে অতিরিক্ত জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

উত্তর জনপদের কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র নাটোর ডোমেইন নিয়ন্ত্রিত পাবনা জোন কর্তৃক আয়োজিত, জোনের আওতাধীন ঋণ গ্রহিতা সদস্যদের সাথে পাবনার অতিরিক্ত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা শহরের মক্তব মোড় টিএমএসএস'র জোনাল কার্যালয়ে ১৪ মে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস'র পাবনা জোনের, জোন প্রধান আরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিএমএসএসের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সম্পর্কে পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন টিএমএসএসের মাঠ পর্যায়ের নানা সামাজিক ও মানবিক কর্মকান্ড সন্তোষ জনক। তিনি ঋণ গ্রহিতা সদস্যদের সাথে খোলা মেলা আলাপ আলোচনা করে সন্তোষ প্রকাশ করেন। তিনি সদস্যদের ছেলে মেয়েরা যাতে ঠিকমত লেখা পড়া করে, সে বিষয়ে সদস্যদের পরামর্শ দেন। স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১১ নাটোর ডোমেইনের, ডোমেইন প্রধান সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। তিনি সারা দেশ ব্যাপী টিএমএসএসের সামাজিক ও মানবিক কর্মকান্ড সহ বিশেষ করে পাবনায় টিএমএসএস'র কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন। এ সময় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস'র উপদেষ্টা সাংবাদিক এম এ খালেক খান পিভিএম-সেবা উপস্থিত ছিলেন। টিএমএসএসের অন্য কর্মকর্তাদের মধ্যে সহকারী ডোমেইন প্রধান, সহকারী পরিচালক মীর মতিয়ার রহমান, পাবনা রিজিওন প্রধান মোঃ আবু সাহিন সোহেল ও শাখা প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভায় টিএমএসএসের ঋণ গ্রহিতা সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেয় চায়না খাতুন, মরিয়ম বেগম, বিলকিস খাতুন, মলিনা খাতুন, মোঃ সাজ্জাদ হোসেন ও বাবুল হোসেন প্রমুখ। মতবিনিময়ে মাঠ পর্যায়ের টিএমএসএস'র ঋণ গ্রহিতা ৬০ জন সদস্য অংশ নেয়। এ মতবিনিময়ে নানা শ্রেণির মানুষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধা ভোগী সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান