বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা র সাবরাং ইউনিয়নের সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, টেকনাফ উপজেলা শাখার সাবরাং ইউনিয়নের সেরা মেধাবী শিক্ষার্থীদের নিয়ে "সেরা মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫"-এর আয়োজন করেছেন। ১৬ মে সকালে সাবরাং নয়াপাড়া স্টেশনে এ-উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করে।ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ তারেক রহমান বেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক ও সাবেক জেলা সভাপতি জনাব সরওয়ার কামাল সিকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি জনাব রবিউল আলম। এছাড়াও টেকনাফ উপজেলা সভাপতি হাফেজ তারেক রহমান বেলালীসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক