আইনশৃঙ্খলা সভা শেষে গাইবান্ধার ফুলছড়ির সাত ইউপির চেয়ারম্যানের মধ্যে ছয় ইউপি চেয়ারম্যান গ্রেফতার!!
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
বুধবার, ২১ মে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা। সভা শেষে মিলনায়তন থেকে বের হওয়ার মুহূর্তে ফুলছড়ি থানা পুলিশের একটি দল ওই ছয় চেয়ারম্যানকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত ইউপি চেয়ারম্যানরা হলেন:
সোহেল রানা সালু চেয়ারম্যান, কঞ্চিপাড়া ইউনিয়ন
কামাল পাশা – চেয়ারম্যান, উড়িয়া ইউনিয়ন
খোরশেদ আলী খান – চেয়ারম্যান, গজারিয়া ইউনিয়ন
আজহারুল হান্নান –চেয়ারম্যান, ফুলছড়ি ইউনিয়ন
আনসার আলী – চেয়ারম্যান, ফজলুপুর ইউনিয়ন
আব্দুল মান্নান আকন্দ –চেয়ারম্যান, এরেন্ডাবাড়ী ইউনিয়ন
এই ঘটনার পর পুরো উপজেলায় সৃষ্টি হয়েছে চরম চাঞ্চল্য ও উত্তেজনা। সাধারণ জনগণ থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। অনেকেই এটিকে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি অবমাননাকর আচরণ হিসেবে আখ্যা দিয়েছেন।
পুলিশের বক্তব্য ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন: “ঘটনার তদন্ত চলছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই এখনই কোনো নিশ্চিত তথ্য দেওয়া যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কি না বা আদালতে পাঠানো হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু