রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা

রাজশাহীর মোহনপুর  উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী ও আলোচনা সভা
ছবি: মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুর উপজেলায় ভূমি ২০২৫ইং মেলার পায়রা ও বেলুন উড়িয়ে ফিতা কেটে উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুর উপজেলা ভূমি অফিস এবং রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে), সকাল সাড়ে ৯ টায়,উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। এ সময় বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানকে সৌন্দর্যময় ও সাফল্যমন্ডিত করার জন্য উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা.খন্দকার সাগর আহমেদ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি ) আতাউর রহমান। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ আমানুল্লাহ আমানসহ, উপজেলার ৬টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের মধ্যে বাকশিমইল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোসাঃ সুমিতা খাতুন, কেশরহাট পৌরসভা ও রায়ঘাঁটি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা এ.এইচ. এম.মাহবুব উর রশিদ, হরিহরপাড়া মৌগাছি ও ধূরইল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা শামীমা আখতার, ধোর্ষা জাহানাবাদ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন।

জনসচেতনামূলক সভার সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত এনজিও প্রতিনিধিবৃন্দু প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ ও সুধিবিন্দু কৃষকসহ অফিস সহকারী, নাজির কাম ক্যাশিয়ার, উপজেলার বিভিন্ন এলাকার ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, অনলাইন সেবার মাধ্যমে এ ভূমি মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদনের প্রক্রিয়াকরণ, ডিসিআর ও খতিয়ান প্রদান সহ ভূমি সেবা সংক্রান্ত যে কোনো পরামর্শ প্রদান করা হবে। তাই আগামী ১৫ দিনের মধ্যে আপনাদের বকেয়া খাজনা পরিশোধ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। ভূমি উন্নয়ন কর এর দাখিলা অপরিহার্য। অন্যথায় পি.ডি.আর অ্যাক্ট ১৯১৩ এর বিধান মতে আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে অথবা এস.এ.এন্ড.টি অ্যাক্ট ১৯৫০ এর ৯২ ধারা মোতাবেক আপনার জমি সরকারিকরণ বা খাস করা হবে। অনুষ্ঠান শেষে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা এবং ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ ভূমি মেলার সমাপ্তি হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন