কেশবপুরে “Cyber Security Best Practices for Office” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
কেশবপুরে “Cyber Security Best Practices for Office” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের আয়োজনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ মে-২৫) সকালে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার আইসিটিডি ডিজিটাল ল্যাবে দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা প্রশাসনের ২০টি দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ