ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ধর্ষণ মামলার প্রধান আসামী দিনাজপুর রেল স্টেশন থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ধর্ষণ মামলার প্রধান আসামী দিনাজপুর রেল স্টেশন থেকে গ্রেফতার
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

বাদী কর্তৃক দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, গত ১২/০৫/২০২৫ তারিখ রাত্রি অনুমান ০১.০০ ঘটিকার সময় আসামী মোঃ জুয়েল ভিকটিমের বাসায় প্রবেশ করে এবং ভিকটিমকে শারীরিক মেলামেশা করার প্রস্তাব দেয়। ভিকটিম রাজি না হওয়ায় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৫, তারিখ- ১৬/০৫/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) তৎসহ ৫০৬ পেনাল কোড।

এরই প্রেক্ষিতে গত ২৭/০৫/২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সময় রাত ১১.১০ ঘটিকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলা কোতয়ালী থানাধীন দিনাজপুর রেল স্টেশন এলাকা হতে ধর্ষণ মামলায় অভিযুক্ত এজাহারনামীয় প্রধান আসামী- মোঃ জুয়েল(২৫), পিতা- খইবুর মোহাম্মদ, সাং- মাদারগঞ্জ কোনপাড়া, থানা- ভুল্লী, জেলা- ঠাকুরগাঁও'কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম