যেই রাজনীতি জনগণের সেবা করে না ,সেটা রাজনীতি না অপরাজনীতি মোঃ দেলোয়ার হোসেন
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
যেই রাজনীতি জনগণের সেবা করে না ,সেটা রাজনীতি না অপরাজনীতি এমন মন্তব্য করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিন মহানগরীর সহকারী সেক্রেটারি ঠাকুরগাঁও ১আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন। আজ ৯জুন (সোমবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটি গাড়া গ্ৰামে এক পথসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কফিল উদ্দিন আহমেদ ও শরিফুল ইসলাম। পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ মতিউর রহমান সোহেল দূর্ঘটনায় অসুস্থ থাকায় তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন বলেন বিগত সময়ের অনেক এমপি নির্বাচিত হয়েছিল অথচ কোন কিছু সংস্কার হয় নাই। রাস্তা ঘাট সংস্কার হয় নাই। তারা রাজনীতি করে নিজেকে সংস্কার করার জন্য। রাজনীতি করতে হবে জনগণের সেবা করার জন্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন দিন কারো হক মারে খাই নাই ,চাল চুরি করে নাই। মানুষের সেবা করেছে ।আমরা মানুষের সেবায় কাজ করতে চাই।তাই আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কাজ করার সুযোগ করে দিবেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম