মির্জাগঞ্জে ফেইসবুক পোষ্টের সূএ ধরে ছাএদলেট কর্মীকে মারধর ও দোকান ভাংচুর
দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মির্জাগঞ্জের ফেসবুক পোষ্টের সূত্র ধরে ছাত্রদলের কর্মী কে মারধর ও দোকান ভাংচুর। পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপির ইউনিয়ন সভাপতি বালি রফিকের পরোক্ষ নেতৃত্বে সফিক, হাসান, শাওন, মাসুম সহ সোহাগ মির্ধা ও তার সহযোগিরা গত ১২ তারিখ বৃহস্পতিবার সন্ধায় মহিষকাটা বাজারের ছাত্রদলের সবুজ বিশ্বাস নামে এক কর্মীকে ফেসবুকের পোস্ট নিয়ে কথাকাটা কাটির এক পর্যায়ে লাঠি দিয়া এলোপাতাড়ি ভাবে পিটিয়েছে সোহাগ মৃর্ধা ও তার সাথে থাকা কিছু লোক।মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা ইব্রাহিম বলেন সবুজ বিশ্বাস ছাত্রদলের নিবেদিত কর্মী। স্থানীয় দবিরের দোকানে বসে এই ঘটনা ঘটে। পরে দোকানের ভাংচুর শুরু করে। পরে ঘটনাস্থলে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। ইতিপূর্বে সফিক, শাওন,ও মাদক সম্রাট সোহাগ এর বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারির অভিযোগ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন