নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে এক বসতঘর পুড়ে ছাই!

নাইক্ষ্যংছড়ি'র বাইশারীতে এক বসতঘর পুড়ে ছাই!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯মং ওয়ার্ড় পূর্ব বাইশারী মরহুম ডাঃ হাসেম সরোয়ারের বসতঘর পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে রোববার ১৫ জুন দিবাগত রাত ৩ টার দিকে বাইশারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুর্ব বাইশারীতে। প্রত্যক্ষদর্শী গৃহকর্ত্রী হুমাইয়রা ও তার ছেলে মিছবাহ উদ্দীন জানান, রাতের খাবার খেয়ে মা ও ছেলে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩ টার দিকে হঠাৎ ঘরের কোন থেকে আগুনের লিলিখান শিখা ও ধোয়ায় দেখতে পেয়ে তারা জেগে উঠেন এবং কোন রকমে ঘরের এক সাইট থেকে ভেংগে বের হয়ে প্রানে রক্ষা পায়। এবং চিৎকার চেঁচামেচি করলে পার্শ্ববর্তী লোকজন ছুটে আসে।

ঘরের ভিতর থেকে কোন ধরনের মালামাল বের করতে সাহস পায় নাই। কারণ বিদ্যুতের তারের সং এস্পর্শ ছিল বলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ সহকারী ইনচার্জ এস আই সালাম জানান, ঘর পুড়ে যাওয়ার বিষয়টি সত্যি। তবে কে বা কাহারা পুড়ে দিয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য আবু তাহের, বিষয়টি দুঃখজনক বলে জানান। এবিষয়ে ছেলে মিছবাহ উদ্দীন জানান তিনি বিষয়টি আইনগত ব্যবস্থা নিবেন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি