টেকনাফে জমি বিরোধের জের ধরে অসহায় পরিবারের উপর হামলা: নিরাপত্তাহীনতায় বাদী পক্ষ
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
টেকনাফের হ্নীলায় জমি বিরোধের জের ধরে এক অসহায় পরিবারের উপর হামলার ঘটনায় দেড় মাসেও বিচার পায়নি বলে অভিযোগ উঠেছে। এঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে বাদী পক্ষের লোকজন। মমলা সূত্রে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়াড পশ্চিম সিকদার পাড়া এলাকার নুর নাহার ও আব্দুর রহিম গংয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারা বাহিকতায় গত ৯মে বিকাল ৪ টারদিকে নুর নাহারের বসত-বাড়িতে আব্দুর রহিম গং এর নেতৃত্বে আব্দুর রহিমের ছেলে হোজাইফ, মুহিব উল্লাহ, আরমান, আব্দুস সোবহানের ছেলে লিয়াকত, আব্দু জলিলের মেয়ে নুর জাহান ও আব্দুর রহিমের স্ত্রী আমিনা খাতুনসহ ৭জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় সশস্ত্র হামলা চালিয়ে অন্তত ৫/৬জন আহত করেছে। এদের মধ্যে মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ ছৈয়দ, হাসানের স্ত্রী ইসমত আরা ও মোঃ ছৈয়দের স্ত্রী নুর নাহারসহ ৩জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। এই ঘটনায় নুর নাহার বাদী হয়ে আবু বক্করের ছেলে আব্দুর রহিমকে প্রধান আসামী করে ৭জনের বিরোদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৯/০৫/২০২৫ইং তারিখে দন্ডবিধি ১৮৬০ এর ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৫০৬(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২৬৫/২৫। আদালত মামলাটির আমলে নিয়ে টেকনাফ মডেল থানাকে তদন্ত সাপেক্ষে আসামীদের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। আদালতের নির্দেশনার পরও টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষ কোন ধরণের ব্যবস্থা গ্রহণ না করায় আসামী পক্ষ বাদীকে মমলা তুলে নিতে অব্যাহত হুমকি প্রদান করে আসছে এবং মামলা তুলে না নিলে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেন। হুমকির পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বাদীসহ তার পরিবারের লোকজন। এদিকে বিবাদী পক্ষের মুহিববুল্লাহ মুহিবের সাথে কথা বলে জানাযায় বিষয়টি একান্তই আমাদের পারিবারিক আত্নীয় স্বজনের মধ্যে এটা আমরা পারিবারিক ভাবে মিমাংসা করার প্রচেষ্টা চালাচ্ছি। ইনশাআল্লাহ অচিরেই ভুল বুঝাবুঝির অবসান ঘটবে, যার প্রাপ্য সেই ফেরত পাবে,এতে সংবাদ প্রকাশ করলে উভয় পক্ষের বক্তব্য নেয়া প্রয়োজন বলে আমি মনে করি। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক