বাংলাদেশ আনসার ভিডিপি'র উপ-মহাপরিচালক পদে নুরুল আবছারের পদোন্নতি
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কনফারেন্স রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মোহাম্মদ নুরুল আবছার (বিএভি-১২০০৫৪)-কে উপ-মহাপরিচালক গ্রেড-৩ পদে পদোন্নতি উপলক্ষ্যে র্যাংক ব্যাজ পরানো হয়েছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি'র সদর দপ্তরে ৩০ জুন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মোহাম্মদ নুরুল আবছারকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপ-মহাপরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এই পদোন্নতি মোহাম্মদ নুরুল আবছারের দীর্ঘদিনের নিষ্ঠা, পেশাদারিত্ব ও কর্তব্যপরায়ণতার এক অনন্য স্বীকৃতি। তাঁর এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনই নয় বরং বাহিনীর সার্বিক দক্ষতা ও নেতৃত্বের ধারাবাহিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মোহাম্মদ নুরুল আবছারের নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে। এ সময় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ান আনসার ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান