হোমনার দড়িচর ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় দড়িচর ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪ টায় ঘাগুটিয়া ইউনিয়নের দড়িচর মাঠ উন্নয়ন ও খেলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দড়িচর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা ভার্চুয়ালির মাধ্যমে এ খেলা উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় উপজেলা প্রশাসন একাদশকে ৩ -০ গোলে হারিয়ে আলীপুর একাদশ জয় লাভ করেন। দড়িচর মাঠ খেলা পরিচালনা কমিটির সভাপতি নবী নেওয়াজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, ঘাগুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল ওয়াহাব, সাধারণ সম্পাদক ডা.মো. হাসান আলী ,যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ারব হাবিবুর রহমান মুকুল,কৃষক দলের সদস্য সচিব সালাউদ্দিন নজু, এ্যাড মো. তরিকুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, টুর্নামেন্টের মোট ১৬ টি দল অংশ গ্রহণ করবে।কোয়ার্টার,সেমিফাইনাল,ফাইনালের মাধ্যমে খেলা সমাপ্তি করা হবে। খেলার ধারা বর্ণনায় ছিলেন অত্র অঞ্চলের জনপ্রিয় ধারা ভাষ্যকার কবি দেলোয়ার ও প্রধান রেফারি ছিলেন সফিকুল ইসলাম মুন্না।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ