দিনাজপুর-৪: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপি থেকে সংসদ সদস্য পদে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অবসরপ্রাপ্ত)মোস্তাফিজুর রহমান চৌধুরী। খানসামা উপজেলার পাকেরহাট চৌধুরী রাইস মিল চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর, খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ গ্রহণ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, আজিজার রহমান শাহ্ এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ চৌধুরীসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান