গুইমারায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

গুইমারায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত
ছবি: মোঃ সালাউদ্দিন

দৈনিক বিজয় নিউজ খাগড়াছড়ি প্রতিনিধিঃ

বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৪ । বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিনটির প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি।’ প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিবসটি পালন করছে। এরই ধারাবাহিকতায় দিবসটি উদযাপন উপলক্ষে ১৫ মার্চ সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন । ১৯৬২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি মার্কিন কংগ্রেসে ভোক্তাদের অধিকার নিয়ে বক্তব্য দেন। এর স্মরণে ১৯৮৩ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন হয়ে আসছে। কেনেডির ভাষণের দিনকে স্মরণীয় করে রাখতে ১৫ মার্চকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে বৈশ্বিকভাবে পালন করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এসময় আরো উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক এস আই( নিঃ) জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কংজুরি মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বাজার পরিচালনা কমিটি, সাধারণ ভোক্তা ও সাংবাদিক বৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ সালাউদ্দিন