টেকনাফে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত

টেকনাফে  জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণ মিছিল অনুষ্ঠিত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

ফ্যাসিস সরকার কে পালিয়ে যেতে বাধ্যকরার একবছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।  ১ আগষ্ট জুমাবার বিকাল ৩ টায় টেকনাফ উপজেলা জামায়াত আয়োজিত এক বিশাল গণমিছিল উপজেলা জামায়াত আমীর মাওঃ রফিক উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টেকনাফের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিশাল মিছিল টি শুরু হয়ে শাপলাচত্বর হয়ে প্রধান সড়কের উপজেলা পরিষদ গেইট থেকে ফির বাস স্টেশন চত্বরে গিয় এক পথ সভায় মিলিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া টেকনাফ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ মাওঃ নুর আনোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জাহেদুল ইসলাম, টেকনাফ উপজেলা জামায়াতের এ্যাসিট্যান্ট সেক্রেটারি সরওয়ার কামাল সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত বিশাল জনসমুদ্রে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কক্সবাজার জেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিম নূরী,বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী,টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মুহাম্মদ ইসমাঈল সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। 

প্রধান অতিথির বক্তৃতায় কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও উখিয়া টেকনাফ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওঃ নুর আহমদ আনোয়ারী বলেছেন আজ থেকে এক বছর পূর্বে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৬ বছরের অপশাসন বহাল রাখতে, ও গণ আন্দোলন  দমাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও দল কে নিষিদ্ধ ঘোষনা করেছিল, এরা মনে করেছিল জামায়াতে ইসলামী কে নিষিদ্ধ  করলে আন্দোলন  দমে যাবে।কিন্তু আন্দোলনের দাবানল ভিন্ন দিকে মোড় নিয়ে একদফার আন্দোলনে পরিণত হল। ফলে আবু সাঈদ মুগ্ধদের মত হাজারো তরুণ বুকের তাজা রক্ত ঢেলেদিয়ে এই ফ্যাসিস্ট সরকার কে এদেশ থেকে পালিয়ে  যেতে  বাধ্য করেছিল। অবশেষে হাজার হাজার ছাত্র জনতা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল,এবং  পঙ্গুত্ব বরণ করে এখনো হাসপাতালের বেড়ে মানবেতর জীবন যাপন করছে।একটি ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালালেও ফ্যাসিস্টদের প্রেতাত্মারা দেশ কে চাঁদাবাজি,সন্ত্রাসী, খুন,ধর্ষন,দখল বাজি করে অস্থিতিশীল করার মধ্যদিয়ে এক বছর যেতে না যেতে  পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের সকল অপকর্মের রেকর্ড ভঙ্গ করেছেন। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী  আর কোন দল ফ্যাসিস্ট রূপে পুণরায় ফিরে  আসতে না পারে সেই লক্ষ্যে সজাগ দৃষ্টি  রেখে সর্বশ্রেণীর আলেম ওলামা ও সাধারণ  মানুষ কে সাথে নিয়ে নতুন বাংলাদেশ তথা বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনে সবাই কে জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধহওয়ার  আহবান জানিয়েছেন। 

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক