আন্দোলন সংগ্রামে দূর্দিনে দলের কান্ডারী বান্দরবান জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা।

আন্দোলন সংগ্রামে দূর্দিনে দলের কান্ডারী বান্দরবান জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা।
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন দলের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতা বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপিকে ধ্বংস হতে দেননি তিনি। বিএনপির বিগত সকল আন্দোলন সংগ্রামে দূর্দিনে নেতাকর্মীদের পাশে একমাত্র (৫ আগস্ট, ২০২৪ শেখ হাসিনার পতন পর্যন্ত) তৃণমূলের জনপ্রিয় নেতা বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা। যার সাহসী নেতৃত্বে জেলা বিএনপি-সহ সকল অঙ্গসংঠনকে একত্রিত রেখে সংগঠনকে শক্তিশালী করে রেখেছেন। তৃণমূল কর্মীদের দাবি, সুসময়ে বহু অতিথি নেতার বিএনপির রাজনীতিতে দেখা গেলেও দুঃসময়ে তাদের দেখা যায়নি। দলের যেকোন বিপর্যস্ত মূহুর্তে বান্দরবান রাজপথ থেকে শুরু করে চট্টগ্রাম রাজপথ, ঢাকার রাজপথ দলের আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন জনাব জাবের রেজা। পাশাপাশি হামলা মামলা আহত অবস্থায় হাসপাতালে থাকা নেতাদের পাশে একমাত্র জবাব জাবেদ রেজা ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে বান্দরবান জেলা বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন গুলোকে নেতৃত্ব দিয়ে প্রতিটি সংগঠনকে শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন। যার কারণে বান্দরবান বিএনপির একজন ত্যাগী ও সফল নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা। বিগত সময়ের বিএনপির যে কোন দলীয় কর্মসূচী আসলে আন্দেলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে রাজপথে নেমে পড়েন জনাব জাবেদ রেজা।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি