দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামির গণমিছিল ও সমাবেশ!

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামির গণমিছিল ও সমাবেশ!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে ৩৬ জুলাই গণঅভ্যূত্থানের প্রথম বার্ষিকী ও জাতীয় মুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ আগষ্ট মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার ঘুঘুরাতলী মোড় হতে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে ঘুঘুরাতলী মোড়ে এসে দাড়ায়। উপজেলা জামায়াতে আমীর মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, দিনাজপুর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আফছার আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আব্দুল মমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মৌলানা মোঃ মহসিন আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান