বুড়িচংয়ে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
বুধবার কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যােগে ভূমি সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠান উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রট জনাব মুঃ মুশফিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ কাবিরুল ইসলাম খান,জেলার যোনাল সেটলমেন্ট কর্মকর্তা মাহফুজা মতিন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুল,বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আখলাক হায়দার,বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার,উপজেলা-সাব রেজিস্টার সোহেল রানা।
এসময় বুড়িচং ভূমি কমিশনার অফিসের প্রধান সহকারী জাহিদুল ইসলাম,কানুনগো মোঃ ইসহাক,সার্ভেয়ার মোঃ আক্তার হোসেন,উত্তম দেবনাথ, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী সরু মিয়া,মোঃ আব্দুস সালাম খন্দকার,ইউনিয়নের ভূমি কর্মকর্তা যথাক্রমে বুড়িচং সদর মোর্শেদ আলম,ষোলনল আবুল কাশেম,বাকশীমূল এম হারুনুর রশিদ,ভারেল্লা রতন চন্দ্র কর্মকার,মোকাম মোর্শেদ আলম,ময়নামতি নাহিদুল ইসলাম,রাজাপুর এম সাইফুল উল্লাহ ও অফিসকারী মোঃ কবির হোসেন সহ জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা,দলিল লেখক সমিতির নেতৃবৃন্দগণ সহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ