সেতু নির্মাণের জন্য চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদদের মাননীয় হুইপ জনাব আক্তারুজ্জামান মিয়া এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
সেতু নির্মাণের জন্য চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদদের মাননীয় হুইপ জনাব আক্তারুজ্জামান মিয়া এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর! দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার ২নংইউনিয়নের অন্তর্ভুক্ত খামার সাতনালা হেদল এর ঘাট সংলগ্ন ইছামতি নদীর উপর অবস্থিত সাতনালা ইউনিয়ন ও ১২ নং আলোচকডিহি ইউনিয়নের মানুষের যাতায়াতের সংযোগস্হল বাঁশের সাঁকোটি প্রতিবছর ভেঙে জনদূর্ভোগ সৃষ্টি হলে বাঁশের সাকোঁটি এলাকাবাসী ও স্হানীয় জনপ্রতিনিধির সহায়তায় পূর্ণনির্মাণ করে শুভ উদ্ভোদন করেন ২নং সাতনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ এনামুল হক শাহ্। এলাকাবাসীর দাবী প্রতিবছর বৃষ্টির পানিতে সাঁকোটি ভেঙে যায়। ফলে প্রতিবছর দুই ইউনিয়নের নদী পারাপারের জন্য সৃষ্টি হয় জনদুর্ভোগ। বাঁশের সাঁকোটি ভেঙে সেখানে স্হায়ী ভাবে একটি সেতু নির্মাণের জন্য চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় সংসদদের মাননীয় হুইপ জনাব আক্তারুজ্জামান মিয়া এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান