টেকনাফে র্যাবের সোর্স পরিচয়ধারী দালাল মোস্তাক অবশেষে র্যাবের হাতে আটক
দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে র্যাবের সোর্স পরিচয়ে এবং র্যাবের সিনিয়র অফিসারদের নাম ব্যবহার করে উখিয়া ও টেকনাফ থানা এলাকায় চাঁদাবাজী,মাদক চোরাচালান,অস্ত্র ব্যবসা,ডাকাতি,অপহরন এবং ক্রস ফায়ারের ভয় দেখিয়ে এলাকার জনসাধারণের নিকট হতে নিয়মিত চাঁদা আদায়কারী এবং অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামীকে কক্সবাজারের রামু থানাধীন চেইন্দা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত ৬ আগষ্ট রাতের বেলায় কক্সবাজার জেলার রামু থানাধীন চেইন্দা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোস্তাক আহম্মেদ’কে ২টি স্মার্ট ফোন, ১টি নোহা কার ও নগদ ৮৫০/- টাকা’সহ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও প্রতারনা মামলা’সহ একাধিক মামলা রয়েছে। সে হ্নীলা ইউনিয়নের ৪ নংওয়ার্ড পূর্বপানখালী এলাকার মৃত,কালামিয়ার ছেলে। উল্লেখ্য যে, মোস্তাকের সাথে র্যাব-১৫, কক্সবাজারের সাথে কোন সম্পৃক্ততা নেই। র্যাব সম্পর্কিত কোন তথ্য আদান-প্রদান বা র্যাবের সোর্স পরিচয় দিয়ে যদি কোন অনৈতিক লেনদেন করে তাহলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাবের নিকট জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হলো গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র্যাব ১৫ এর সহকারী পরিচালক ল' এন্ডমিডিয়া অফিসার এবং সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক