আলোর দিশারী হাশেম ফিশারী
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আলোর দিশারী হাশেম ফিশারী
আবুল হাশেম কাজল ভাই,
চলে গেলেন পরপারে,
মনে পড়ে তার স্মৃতিগুলো
হৃদে বারে বারে।
শিক্ষা অনুরাগী তিনি
এক মহান ব্যক্তিত্ব,
মূলগ্রাম স্কুল কে কলেজ করায়
আছে তার কৃতিত্ব।
অস্বীকার করা যায় না তাকে
নির্দ্বিধায় ভালো মানুষ,
দেখেনি যারা বুঝেনা তারা
অজ্ঞানীরা বেহুশ।
নিজের জন্য করেনি কিছু
মানব সেবায় ব্রত,
রাজনৈতিক দিকদর্শনে
সদা নিয়ত রত।
কবিতা গল্প নাটক লেখায়
ধরেছে ভুল ত্রুটি,
অনুপ্রেরণা দিয়েছে আমায়
বাস্তবতায় যুক্তি।
আজি তার এই প্রয়াণ দিনে
হৃদে উঠে তুফান ঢেউ,
মানবতা বিবেক জ্ঞানে
ফিশারী মত নয় কেউ।
স্মৃতি হয়ে থাকবে মোর হৃদে
আবুল হাশেম ফিশারী,
শিক্ষা অনুরাগী তিনি
আলোর এক দিশারী।
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ