চিরিরবন্দর উপজেলায় পানিতে ডুবে শিশু আজমাইন হোসেন এর মৃ*ত্যু!

চিরিরবন্দর উপজেলায় পানিতে ডুবে শিশু আজমাইন হোসেন এর মৃ*ত্যু!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

চিরিরবন্দর উপজেলার ৪ নং ইসবপুর ইউনিয়নের বিন্যাকুড়ী ইছামতী নদীতে (৩ ব্রীজ সংলগ্ন) গোসল করতে নেমে নদীতে ডুবে যায়!পানিতে প্রায় ৫ ঘন্টা অভিযানে পর মৃ*ত্যু অবস্থায় শিশুটি উদ্ধার করা হয়। তার পিতার নাম রহিদুল ইসলাম। উপজেলার দক্ষিন নগর গ্রামের বাসিন্দা। দুপুরে নদীতে গোসল করতে নামে আজমাইন, সাতার না জানায় নদীর পানিতে ডুবিয়ে যায় শিশুটি। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী, চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে নদীতে নামে। ঘন্টাখানিক অভিযানে তারা ব্যর্থ হলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি_দল, দীর্ঘ ৫ ঘন্টার অভিযান চালিয়ে উদ্ধার করে শিশু আজমাইন হোসেন ( ৭) এর মৃ*ত্যু দেহ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান