সময় প্রকৃতি বারবার ফিরে আসে
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
আবারও আসবে স্বাধীনতার ডাক নচেৎ মুক্তিযুদ্ধ,
সেক্ষনে লড়বে দেশ জনতা ভাংতে দেয়াল অবরুদ্ধ,
সেক্ষনে বোধের উদয়ে ধরবে হাতিয়ার চেতনাদীপ্ত,
বোধিবৃক্ষে রক্ত টগবগিয়ে হবে যেদিন চিত্তে ক্ষিপ্ত!
চেতনা যোদ্ধা,আদর্শিক কর্মী,ইনসাফ ইহসান কর্মী,
বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবেনা ব্যতিক্রম ধর্মী,
সম্মুখ সংগ্রামে এগিয়ে যাবে পিঠ ঠেকলে দেওয়ালে,
কেউ কাউকে কভু পাবেনা ভয় রনাঙ্গনে মৃত্যু কালে।
বর্তমান পরিস্থিতি বড় নাজুক জর্জরিত বেহাল দশায়,
সুস্থ স্বাভাবিক মানুষ বাঁচতে চায়না চরম দুঃখদূর্দশায়,
হতাশা ঘিরে আসছে চতুর্দিক থেকে বিবেকের দংশনে,
মানুষ খোলা যায়গায় কথা বলতে ভয় পায় মুক্ত মনে।
দেশ জুড় চলছে মব রাজত্ব মধ্যপহ্নীদের মাথা ব্যাথা,
চরমপহ্নার জয় জয়াকারে লোকে বলতে পারেনা কথা,
মুখ খুলে কথা বললে আগে ক্ষেত্র মতে হয়েছে মামলা,
এখন কথা বললেই নগদে হবে সঙ্গে সঙ্গে মব হামলা!
নির্ভীকও এখন হয়েছে ভীকি পরিস্থিতির বিরুপ চাপে,
প্রতিবাদের ভাষা হারিয়েছে অনেকেই আমার মত পরিতাপে,
ইতিহাসের পাতায় লেখা থাকে গত হয়ে যাওয়া ঘটনা,
চলতে গিয়ে মানুষ সময় ও ইতিহাসের কাছে হয় দেনা।
সময় বয়ে চলে তার আপন গতিতে প্রকৃতি ও যে তাই,
সময় ও প্রকৃতির হাত থেকে কেউ কভু ক্ষমা পায় নাই,
মনে রেখে চলতে হবে পথ, ভেবে চিন্তে বিবেক বিকাশে,
ভুলে গেলে চলবেনা সময় প্রকৃতি বারবার ফিরে আসে!
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ