বগুড়ার রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বগুড়ার রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী  সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
ছবি: মোঃ রিপন ইসলাম

দৈনিক বিজয় নিউজ বগুড়া প্রতিনিধিঃ

গত কাল শনিবার বগুড়ার রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার পিপিএম।  অত্র সংগঠনের সভাপতি সেলিম রেজা শানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজের সঞ্চলনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সরাফত ইসলাম।  আরোও উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভা ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন আকন্দ, রাজাবাজার আড়ৎদার ও  ব্যবসায়ী সমিতির উপদেষ্টা খালেদ খান এনাম, সুলতান বাদশা, খায়রুজ্জামান, আবুল কাসেম, মোঃ হাফিজার, মোঃ সুজন, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, প্রচার সম্পাদক  সেলিম বাদশা, দপ্তর সস্পাদক বাতেন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ আপেল, রাব্বি, বিশিষ্ঠ ব্যবসায়ী ময়না দাসহ সংগঠনের সকল ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। দেশ ও জাতির সুখ  সমৃদ্ধি এবং ব্যবসায়ীদের মঙ্গল কামনা করে ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন মাওঃ বেলাল হোসেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রিপন ইসলাম