ইছামতি ডিগ্রী কলেজে নিয়মিত গভার্নিং বোডির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রানীর বন্দর ইছামতি ডিগ্রী কলেজে নিয়মিত অভিভাবক প্রতিনিধি নির্বাচন ২১/০৮/২০২৫ইং রোজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয়েছে। উক্ত ইছামতি ডিগ্রী কলেজ গভর্নিং বডি অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১,৫,৬ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ২,৪,৭,উভয় দলের দুটি প্যানেল অংশগ্রহণ করেন। উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ শহিদুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনা ও-প্রার্থী-ভোটার এবং প্রশাসনের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে সকাল ১০ঘটিকায় শুরু হয়ে বিকেল ৪ঘটিকায় ৪টি বুধে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ১২৬৮ জন। সকাল থেকে ভোটগ্রহণ শুরু করে বিকেলে পর্যন্ত প্রাপ্ত ভোট সংখ্যা ৩৬৩ টি। ভোট বাতিল ১৮টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্যনেলে ২১১ ভোট পেয়ে প্রথম স্হান অধিকার করেন মোঃ আফজাল হোসেন। ২য় স্হানে মোঃ শহিদুল্লাহ্ ২০৪ ভোট ও তৃতীয় স্থানে মোঃ মুর্তজা আলী ১৯৪ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্যানেল জয়ী হন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির প্যনেলে চতুর্থ স্হানে মোঃ নুরুল ইসলাম পেয়েছেন ১৩৬ ভোট ও মোজাম্মেল হক ১১৭টি এবং সামসুল হক পেয়েছেন ১১৭ টি করে ভোট।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান