কেশবপুর মহিলা কলেজে ভূগোল শাখায় নারী শিক্ষকের যোগদান

কেশবপুর মহিলা কলেজে ভূগোল শাখায়  নারী শিক্ষকের যোগদান
ছবিঃ পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

কেশবপুর মহিলা কলেজে ভূগোল শাখায় একজন নারী শিক্ষক যোগদান করেছেন। বে-সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে মোছাঃ ফারহানা ইসলাম ওই পদে যোগদান করেন। মঙ্গলবার (২৬ আগস্ট-২৫) সকালে যশোরের কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজে স্ব শরীরে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাসের অফিস কক্ষে হাজির হয়ে নিয়োগ পত্র পেয়ে ভূগোল শাখায় যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু রানী বিশ্বাস, কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাকসহ কলেজে শিক্ষক কর্মচারী বৃন্দ। এ সময় কলেজ কর্তৃপক্ষ ফারহানা ইসলামের হাতে নিয়োগ পত্র তুলে দেন। জানা গেছে, ফারহানা ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১৯ সালে ভূগোল ও পরিবেশ বিদ্যায় অনার্স ও ২০২১ সালে একই সাবজেক্ট নিয়ে মাস্টার্স কমপ্লিট করেন। সে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা পাকা গ্রামের সাবেক সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলামের ছোট মেয়ে।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ