আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিল
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লা-২ হোমনা-তিতাস আসন বিন্যাস কে কেন্দ্র করে বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে আনন্দ মিছিলের প্রতিবাদে দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন প্রতিবাদ মিছিল করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় দুলালপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দুলালপুর বাজার ও দৌলতপুর বাজারে তারা প্রতিবাদ মিছিল করেন। এসময় তারা দুলালপুরের মাটি, সেলিম ভূঁইয়ার ঘাটি, আমার নেতা, তোমার নেতা সেলিম ভূঁইয়া স্লোগান দেন। জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন কর্তৃক হোমনা-মেঘনা আসন পরিবর্তন করে হোমনা-তিতাস আসন করে সীমানা নির্ধারণের চুড়ান্তের খবর পেয়েই বিএনপির একটি গ্রুপ আওয়ামী দোসরদের নিয়ে রাতে ও শুক্রবার সকালে দুলালপুর বাজারে আনন্দ মিছিল করে। আওয়ামী দোসরদের নিয়ে মিছিলের প্রতিবাদেই দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন প্রতিবাদ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশীদ, সহ সভাপতি মোঃ শাহ জালাল প্রধান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া প্রধান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ হালিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, শ্রমিকদল নেতা আব্দুল আউয়াল, বিএনপি নেতা ও ইউপি মেম্বার মোঃ রাশেদুল ইসলাম রিপন, হোমনা উপজেলা ছাত্রদলের সদস্য ওলী উল্লাহ ভূঁইয়া প্রমুখ। এছাড়াও দুলালপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন বিভিন্ন নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ