পীরগাছায় আলোচনায় ইউপি সদস্য পদপ্রার্থী আবু বক্কর
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী আবু বক্করকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি।নির্বাচন সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন তিনি। পাশাপাশি এলাকার সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনদুর্ভোগের বিষয়গুলো নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত নিচ্ছেন। তাঁর এ গণসংযোগকে কেন্দ্র করে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা চলছে।স্থানীয় নাহিদ পারভেজ বলেন, ‘আমার বাবা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এলাকার অসহায় মানুষের জন্য তাঁর কাজ প্রশংসনীয়।স্থানীয় নারী ভোটার রহিমা খাতুন বলেন, ‘মানুষের বিপদে-আপদে আমরা তাঁকে পাশে পেয়েছি। একজন সৎ ও মানবিক মানুষ হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে।তরুণ ভোটার সোহেল রানা বলেন, ‘তরুণদের জন্য কাজ করার মানসিকতা সমাজে গুরুত্বপূর্ণ। আবু বক্করের মতো সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের কাছে তরুণদের প্রত্যাশা রয়েছে।ইউপি সদস্য পদপ্রার্থী আবু বক্কর বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবু বক্করের গণসংযোগ ও সামাজিক কর্মকাণ্ড এখন তাম্বুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান