পশ্চিম গুজরা কাঝর দীঘির পাড় জেতবন বিহারে প্রবারণা পূর্ণিমা উৎযাপন সম্পূর্ণ হয়েছে
দৈনিক বিজয় নিউজ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৌদ্ধ তীর্থ, কাঝর দিঘীর পাড় জেতবন বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় বৃহত্তর উৎসব।এটি আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে (আশ্বিবী পূর্ণিমা) পালিত। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শুভমপ্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়েছে । প্রতি বছরের ন্যায় এ বছর ও দিনব্যাপী নানা পুণ্যময় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হচ্ছে।অদ্য ২৫শে অক্টোবর ২৬ রোজ রবিবার উক্ত মহতী অনুষ্ঠানে ধর্মদেশনা প্রদান করেন কাঝর দিঘীর পাড় জেতবন বিহারধ্যক্ষ ভদন্ত সচ্ছিতানন্দ মহাথের মহোদয় । উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য, বাবু জগদীশ বড়ুয়া এবং বিহার পূর্ণ নির্মাণ কমিটি কমিটির সভাপতি ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (চট্টগ্রাম অঞ্চল)-এর সহ-সভাপতি বাবু মৃদুল কান্তি বড়ুয়া বক্তব্য প্রদান করেন। উক্ত মহতী অনুষ্ঠান উপস্থিত ছিলেন, জেতবন বিহারের সাংগঠনিক ও প্রকাশনা সম্পাদক, বাবু রাসেল বড়ুয়া (শিক্ষক), বিহার পূর্ণনির্মাণ কমিটির অর্থ সম্পাদক, বাবু,বসু মিত্র বড়ুয়া, বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক বাবু দীপু বড়ুয়া, প্রাক্তন বিহার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক বাবু নেপাল কান্তি বড়ুয়া, সমাজ সেবক, বাবু স্বপন বড়ুয়া, বাবু যিশু বড়ুয়া, বাবু অরুন বড়ুয়া, বাবুনিপুল বড়ুয়া (মিন্টু), বাবু, নিহসর বড়ুয়া (মুকুল), বাবু জীবন বড়ুয়া, বাবু অজিত বড়ুয়া, বাবু সুভাষ বড়ুয়া, প্রমোদ বড়ুয়া, বাবু ক্ষুদিরাম বড়ুয়া, প্রকৌশলী বাবু ক্যারিংটন বড়ুয়া, বাবু,অপু বড়ুয়া, বাবু শিমুল বড়ুয়া, প্রবাসী বাবু তড়িৎ বড়ুয়া,বাবু অশোক বড়ুয়া (রনি), বাবু মিটু বড়ুয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বাবু পুলক বড়ুয়া, বাবু, নোবেল বড়ুয়া,বাবু ঝুন্টু বড়ুয়া, কাপেল বড়ুয়া, প্রমুখ। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে প্রথমে সমবেত পুণ্যার্থীদের উদ্দেশ্যে পঞ্চশীল প্রার্থনা করেন, সমাজসেবক বাবু দেবপ্রিয় বড়ুয়া এবং অষ্টশীল প্রার্থণা করেন ধার্মিক উপাসক বাবু সুদর্শন বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে সামাজিক বৌদ্ধ ধর্মাবলম্বী ও উপাসক উপাসিকা উপস্থিত ছিলেন। এ মহতী অনুষ্ঠানে বিকাল বেলা ধযা। উত্তোলন করেন, এবং বিশ্বশান্তিতে সমবেত প্রার্থণা করা হয়।উৎসব মুখর পরিবেশে বৌদ্ধদের চুলমণিকে পূজা করা জন্য ফানুস উত্তোলন হয়। বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তর উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রফিকুল