বগুড়ায় টিএমএসএস শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে উপদেষ্টা ও সেক্রেটারি : শিক্ষা কার্যক্রমে গতি আনতে দিকনির্দেশনা

বগুড়ায় টিএমএসএস শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে উপদেষ্টা ও সেক্রেটারি : শিক্ষা কার্যক্রমে গতি আনতে দিকনির্দেশনা
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

​দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস-এর শিক্ষা সেক্টরের সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেছেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা মোছাঃ আয়শা বেগম এবং সেক্রেটারি মিনতী আক্তার বানু।বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত, প্রতিষ্ঠান সমূহের চলমান প্রক্রিয়া ও অগ্রগতি পর্যবেক্ষণ করেন তারা। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বগুড়ার সুজাবাদস্থ আইসিটি এন্ড এনভায়রনমেন্ট সেক্টর নিয়ন্ত্রিত আইইএস-শিক্ষা ডোমেইন আওতাধীন সকল প্রতিষ্ঠানের কার্যক্রমে সরেজমিনে পরিদর্শনে যান এই উচ্চপদস্থ প্রতিনিধি দল। ​পরিদর্শন কালে অতিথিগন প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো, শিক্ষার মান ও সার্বিক অগ্রগতি গভীর ভাবে পর্যালোচনা করেন। বিশেষ করে, টিএমএসএস ফিরোজা বেগম আয়ুর্বেদিক-ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর আগামী ০৫ অক্টোবর ২০২৫ ইং তারিখের বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষার পূর্ব প্রস্তুতি মিটিং এবং ইমপ্লয়েবল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর আওতায় পরিচালিত ফাংশনাল মাইক্রোফাইন্যান্স প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শকদের মনোযোগ আকর্ষণ করে। প্রতিষ্ঠানগুলোর কর্মপরিবেশ, প্রশিক্ষণ পদ্ধতি এবং শিক্ষার্থীদের অংশ গ্রহণের বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে মোছাঃ আয়শা বেগম ও মিনতী আক্তার বানু শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন মূলক কর্মকাণ্ডে গতি আনতে একাধিক গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন। তারা উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষাকে কেবল ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, ব্যবহারিক দক্ষতা ও কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে। টিএমএসএসের মতো বৃহৎ সংস্থার শিক্ষা কার্যক্রমের মাধ্যমে যেন দেশের যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

​এই গুরুত্বপূর্ণ পরিদর্শনকালে টিএমএসএসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, যুগ্ম পরিচালক ও ডোমেইন প্রধান মোঃ আলমগীর হোসেন আলম, অধ্যক্ষ মোঃ শাহজালাল, বিভাগীয় প্রধান ড. শ্যামল সেনগুপ্ত, মো: আবু রায়হানসহ একাধিক শিক্ষক-শিক্ষিকা, যার মধ্যে ছিলেন আনন্দ কুমার দে, মোঃ শফিকুল ইসলাম, মোঃ আব্দুল গফুর, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মাজেদুল ইসলাম ও মোছাঃ শিরিন আক্তার প্রমুখ। এছাড়াও ESDP-এর প্রশিক্ষক মোঃ আতাউর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শক দলের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী সচিবালয়ের ডেপুটি এরিয়া ম্যানেজার মোঃ রাজু আহমেদ। অতিথিগন প্রতিষ্ঠান সমূহের কর্মচাঞ্চল্য এবং আন্তরিক পরিবেশের প্রশংসা করেন। সফলভাবে পরিদর্শন ও পরামর্শ প্রদান শেষে তারা টিএমএসএস সুজাবাদ ক্যাম্পাস ত্যাগ করেন। এই পরিদর্শন টিএমএসএসের শিক্ষা সেক্টরের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান