বুড়িচং উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে আরাগ আনন্দপুরের তিন কৃতি সন্তানের স্থান
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
বুড়িচং উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে আরাগ আনন্দপুর গ্রামের তিন কৃতি সন্তান তারা হলেন — আবু ইউসুফ তুহিন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক , এবং আবু নাসির মুন্সী, সাংগঠনিক সম্পাদক, আবু জাহের শিপু সহ দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া আবু ইউসুফ তুহিন এবং আবু নাসির মুন্সি একমাত্র ব্যক্তি যারা কিনা একই গ্রামের সন্তান বুড়িচং উপজেলার ছাত্রদলের সভাপতি ছিলেন এবং যুবদল সহ সাংগঠনিক নানান দায়িত্বে নিয়োজিত ছিলেন । তাদের এই নির্বাচনের মাধ্যমে আরাগ আনন্দপুর গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের জোয়ার বয়ে গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণ তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং ভবিষ্যতে দলের সাফল্যে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নতুন দায়িত্বে আবু ইউসুফ তুহিন ও আবু নাসির মুন্সী উভয়েই দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।রাজপথ কখনো ত্যাগীদের সাথে বেইমানি করে না। বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদক, বুড়িচং উপজেলা বিএনপি পাশাপাশি তিনি পূর্বে সাবেক সাধারণ সম্পাদক, বুড়িচং উপজেলা যুবদল।
সাবেক সভাপতি, বুড়িচং উপজেলা ছাত্রদল হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন । জাতীয়তাবাদী দলের অগ্রনী সৈনিক বার বার কারা নির্যাতিত নেতা এবং পূর্বে সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু জাহের শিপু সহ দপ্তর সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন । আবু ইউসুফ তুহিন স্মৃতিচারণ করতে গিয়ে উল্লেখ করেন, " সম্ভবত ১৯৯০ সনে আমি আমার গ্রামের ( আরাগ আনন্দপুর) ছোট ভাই আবু নাসি র মুন্সিকে ছাত্রদলে যোগদান করাই। নাসির ছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ আছেন যাদেরকে আমি হাতে ধরে বিএনপিতে যোগদান করাই। আজকে আমি গর্ববোধ করে বলতে পারছি যে আমার হাতে খড়ি আবু নাসির মুন্সী বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা ৫ বুড়িচং -ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা হাজী জসিম উদ্দীন ও বুড়িচং উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি একটি অনুরোধ করব আপনারা যারা পদ পদবী পেয়েছেন তারা সকলেই তাদের নিজস্ব এলাকায় গণমানুষের সাথে এলাকায় যোগাযোগ রক্ষা করবেন। আমি মনে করি পদ পেয়ে যারা ঘরে বসে থাকবেন তারা দলের সাথে মুনাফেকি করবেন। আমাদের বুড়িচং উপজেলা বিএনপির সুযোগ্য সভাপতি এটি এম মিজানুর রহমান চেয়ারম্যান উনার বক্তব্যে বলে গিয়েছেন যারা পদ পান নাই তাদেরকেও মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ